গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ ১৩ সেপ, ২০২৬
গোপনীয়তা
আমরা আপনার নাম, মোবাইল নম্বর আর ডেলিভারির ঠিকানা নিই শুধু অর্ডার পৌঁছে দিতে আর সে বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে। এই তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না। আপনার কোন তথ্য কার কাছে যায়, তা নিচের "তথ্য ও কুকি" অংশে লেখা।
নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন; আমরা মুছে দেব। শুধু অর্ডারের নম্বর, পণ্য, টাকার অঙ্ক আর তারিখ ব্যবসার হিসাবের জন্য থেকে যায়।
কোনো অভিযোগ থাকলে "যোগাযোগ" পাতায় লেখা উপায়ে জানান।
তথ্য ও কুকি
- এই দোকানের সফটওয়্যার দেয় স্টল নাউ। অর্ডার দিলে আপনার নাম, ফোন আর ঠিকানা দোকানের হয়ে তাদের সার্ভারে রাখা হয়। অর্ডার আর যাচাই কোডের এসএমএস যায় গ্রিনওয়েব দিয়ে।
- কুকি: ভাষা মনে রাখতে ec_locale (এক বছর); কার্টের জন্য ec_cart (৩০ দিন); অর্ডার খুঁজতে ec_track (২৪ ঘণ্টা পর্যন্ত); আর অর্ডার খোঁজার কোড পাঠানোর পর নম্বরটা মনে রাখতে ec_track_otp (১৫ মিনিট)।
- আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে দোকানের সাথে যোগাযোগ করুন।
- দোকানের সফটওয়্যার-দাতার গোপনীয়তা নীতি: stallnow.com/privacy